Aeron FT
প্রেসক্রিপশন লাগবে না
পানিতে গুলে খাওয়ার ট্যাবলেট
Aeron FT
৪ mg
Montelukast Sodium
Healthcare Pharmaceuticals Ltd.
পিস
- জেনেরিক
- Montelukast Sodium
- কোম্পানি
- Healthcare Pharmaceuticals Ltd.
- ধরন
- পানিতে গুলে খাওয়ার ট্যাবলেট
- শক্তি
- ৪ mg
- মূল উপাদান
- এই ওষুধের মূল উপাদান Montelukast Sodium।
- স্টক
- ১০০ টি
৳৬.৬৫ / ট্যাবলেট
পাতার দাম: ৳৬৬.৫ (পিস)
কিসের জন্য
মন্টেলুকাস্ট একটি লিউকোট্রিন ব্লকার ওষুধ। এটি হাঁপানির (অ্যাজমা) কারণে শ্বাসকষ্ট, বুকে চাপ, কাশি ও শ্বাসের শব্দ (হুইজিং) প্রতিরোধে এবং অ্যালার্জিজনিত নাকের সমস্যা—যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি ও নাক বন্ধ হয়ে যাওয়া—কমাতে ব্যবহার করা হয়। এটি হঠাৎ শুরু হওয়া হাঁপানির আক্রমণের চিকিৎসায় কাজ করে না।
পার্শ্বপ্রতিক্রিয়া
সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো মাথাব্যথা, পেটব্যথা, বুক জ্বালা, ক্লান্তি ও ডায়রিয়া। এ ছাড়া সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিতে পারে। মেজাজ বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন, যেমন—উদ্বেগ, অস্থিরতা বা ঘুমের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানান।
সংরক্ষণ
শিশুদের নাগালের বাইরে, ঠান্ডা ও শুকনো জায়গায়, সরাসরি গরম ও আলো থেকে দূরে রাখুন।
একই গ্রুপের অন্য ওষুধ — দাম তুলনা করুন
যেকোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। ওষুধের তথ্য ও মূল্য সর্বদা বর্তমান নাও হতে পারে।